Skip to main content

হাওয়ার মানুষ

'হাছন রাজা হাওয়ার মানুষ যাইতেছে উড়িয়া
হাছন রাজারে বাইন্ধা রাইখো মনের জিঞ্জির দিয়া।'
কে এই হাওয়ার মানুষ? সে কোথায় উড়ে যেতে চায়? তাকে মনের জিঞ্জির দিয়েই কেন একমাত্র বেধে রাখা যায়? 

Comments

Popular posts from this blog

পাতার পর পাতা, ভরে গেছে খাতা

রাতগুলো দিন আর দিনগুলো রাত হয়ে গেছে, কর্মকান্ড হিসেব করলে দিন বলে কিছু নেই আর, পুরোটাই রাত অথবা পুরোটা সময় কাটে রাতের মত করে অথবা রাতের অপেক্ষায়। ঘুম আর জেগে থাকার ভেতরের খুব স্পষ্ট এবং খুব মজবুত দরজাটা ভেঙে গেছে, এখন পুরোটাই আধেক ঘুম, আধেক জাগা এক স্বপ্ন স্বপ্ন জগৎ। গান, কবিতা, উপন্যাস হয়তো নয় কিন্তু সব ভিজ্যুয়াল আর্ট এই জগাখিচুড়ী মগজে খুব ভালো খেলে, অনেক মূল্যবান মতামত সহসা পাওয়া যায় যা হয়তো সাধারন মেন্টাল স্টেটে সম্ভব হইতো না অথবা অনেক সময় লাগতো এবং অনেক ভাবনা চিন্তা করা লাগতো। কিন্তু এই অবস্থায় অথবা অবস্থানে গীটারের একটা নোট কিংবা আলোর সূক্ষ পরিবর্তন, সবই খুব স্বাভাবিকভাবে চলাফেরা করে, হয়তোবা বাস্তব জগতের চেয়ে একটু ধীরে চলে অথবা আমার কাছে প্রথাগত সময় হয়তো একটু স্লথ। নিশ্চিতভাবে এইটা জানার কোনো উপায় নাই আর সেইটাই এর মজা, অনিশ্চয়তার মাঝে এক নিরাপদ আবার হাল ছেড়ে দেওয়া নিশ্চয়তা। যাদুবাস্তবতার লেখকেরা কি এই অবস্থায় গিয়ে তাদের গল্পগুলো, গল্পের অলৌকিক উপাদানগুলো চাক্ষুষ দেখেছে?